পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য
বেদনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বেদনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৭

টান

তুমি আমায় যাদুর মতো টানো

টেনে কেনো কাছে আনো

আমি যে কালান্তরের চিল

বুকের ভিতর কষ্টের মিছিল

অবুঝ মেয়ে তুমি কি তা জানো


তুমি কি জানো...
             

ভিত‌রে ভিত‌রে গেছি আমি ধ্বসে

কিছুই পাবে না আর হৃদয়ে হৃদয় ঘসে

প‌রিপা‌টি আমি  এখন দুমড়ে মুচড়ে আছি 

জীবন নৌকার হাল ভে‌ঙ্গে‌ছে হা‌রি‌য়ে গে‌ছে কা‌ছি
                 
কেউ জা‌নে না কেউ বো‌ঝে না                         

দুঃখ তাপে এই হৃদয় কতোটা ঝলসানো


তুমি আমায় য‌তোই কা‌ছে টানো

অগোছা‌লো জীবন এখন হ‌্যাঙ্গা‌রে আঁটকা‌নো//




বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

প্রস্থান

তুমি চলে যাবার পরে

চাঁদ আর আসেনি আমার ঘরে

আসেনি ভোরের বাতাস

দেখিনি খোলা আকাশ

বিছানা ভিজেনি বৃষ্টির ছাঁটে

রোদ এসে ঘুমায়নি আর খাটে

 

তুমি যাবার পর

                                                      বন্ধই আছে শূন্য ঘর

                                                      ফুলদানিতে শুকিয়ে গেছে ফুল

                                                      এলোমেলো হয়ে আছে নষ্ট চুল

                                                      কেউ এসে নাড়েনিতো কড়া

                                                      অলক্ষ্যে ঘরে ঢুকে পড়েনিতো ধরা

 

                                                      তোমার প্রস্থান

                                                      আমার মৌন অভিমান

                                                      শুধু হৃদয় ভেঙ্গে হলো খান খান//

শনিবার, ৫ আগস্ট, ২০১৭

স্বপ্নের লাশ


একটি উড়ো চিঠি
কিছু প্রান্তিক ভুল
এক গুচ্ছ অভিমান
অগোছালো নষ্ট চুল
 
বিরহী বর্ষা কাঁদে
জানালার শার্সিতে
বিষণ্ন মুখ এক
হৃদয়ের আরশিতে

নির্ঘুম রাত
হায় ব্ড্ড তিমির
ললাটে শুকিয়ে যায়
বেদনার শিশির

দুঃখ গুলো অক্টোপাশ
করে বুনো উল্লাস
বুকের ভিতর পড়ে থাকে
স্বপ্নের লাশ//

 

মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

সুখের গন্ধ


যখন আমার পাশে কেউ ছিল না
সঙ্গে ছিল শুধু কষ্ট আর বেদনা
তুমিও তখন লুকিয়ে ছিলে আড়ালে
এখন আমার ফিরেছে সময়
জীবন হয়েছে কাব্যময়
ফাগুনের বাতাসে সুখের গন্ধ পেয়ে
তুমিও আবার সামনে এসে দাঁড়ালে
এখন আমার কি এসে যায়
পথের বাঁকে তোমাকে হারালে//

শনিবার, ৪ জুন, ২০১৬

দূরের মানুষ


                                      ওরে আমার দূরের মানুষ
তুই আবার কাছে আয়
আমাকে একটু জড়িয়ে ধর
এই ঘোরলাগা সন্ধ্যায়
জানালার কাঁচে বৃষ্টির ছাট
কফির কাপে শেষ চুমুক
আমার কাঁধটি ভিজিয়ে দিয়ে
তোর অভিমান একটু কমুক//

শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

ভুল দুপুরের বৃষ্টি

মেয়ে তুমি খুব গোপনে
দৃষ্টি দিয়ে আঁচড় কাটো মনে

ভুল দুপুরের বৃষ্টি হয়ে
ভাসাও আমায় হঠাৎ প্লাবনে

কখনো তুমি জলের নদী হও
কখনো বা ক্ষুব্ধ সমুদ্দুর

যেন আমার
তুমি নও
কাছে থেকেও থাকো বহুদূর

তোমার এক চোখে অগ্নিবাণ
অপর চোখে আহ্বান

কখনো জ্বলে পুড়ে মরি
কখনো ভেঙ্গেচুরে খান খান
//
 

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬

বিষাদ কাব্য


একদিন চলে যাবো তোমার বেদনা বাড়িয়ে দিয়ে
যে পথে রোদ্দুর নেই সে পথেই যাবো হারিয়ে
আমার কথা ভেবে ভোরের পাখি করবে কোলাহল
বলবে উদাস দোয়েল কিংবা জোনাক পোকার দল
পথের ধূলো হয়তো মুছে দিবে আমার পদচিহ্ন
তবুও আমার প্রেম পলে পলে তোমাকে করবে বিদীর্ণ
একদিন চলেই যাবো হয়তো আসবো আবার ফিরে
ঘুমের মাঝে স্বপ্ন হয়ে কিংবা ভাবনা নদীর তীরে//

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

বিষণ্ন রাত যেন কষ্টের ধারাপাত

যৌবন হেঁটে চলে যায় সময়ের হাত ধরে
শেষ বিকেলে ফিকে হয়ে যায় নিবিড় প্রেম
শ্যাওলা জমে জমে ময়লা হয় হৃদয়ের দেয়াল
প্রিয় প্রেমিকার মায়াবী হাসিও একঘেয়ে মনে হয়
শেষ পর্যন্ত জেগে থাকে শুধু তারা জ্বলা বিষণ্ন রাত

মনে হয় যেন কেহ নাই সবই ফাঁকি সবই মরীচিকা//




বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

বিষাদ জমে ছাইদানিতে

ঘাসের ডগায় রোদের ঝিলিক
কুলায় বসে ডাকছে শালিক
সাত সকালের আনমনা মেঘ
বাড়িয়ে দিলো মনের আবেগ

ছেড়ে দিলেম নাটাই সুঁতো
উড়রে মন তুই ইচ্ছেমতো
বৈরী হাওয়ার কারুকাজে
হারিয়ে যা তুই মেঘের ভাঁজে

চোখের ভিতর রোদের ঝলক
পড়েনা আর ইচ্ছের পলক
মেঘ রোদ্দুরের হাতছানিতে
বিষাদ জমে ছাইদানিতে

পুরোন প্রেমের পুরোন ক্ষত
দুঃখ গুলো ভীষণ অসংযত
বাউন্ডুলে মন বিরহ কাতর
বুকের ভিতর কষ্ট পাথর

তবুও যে আশায় বাঁধে ঘর
বুকের ভিতর অচিন কারিগর
স্বপ্ন দেখি গহীন নিদের রাতে
প্রিয়া এসে হাত রেখেছে হাতে//



রবিবার, ২০ মার্চ, ২০১৬

আর আমাকে পাবে না তুমি

আর আমাকে পাবে না তুমি
পাবে না খুঁজে কোন শ্রাবণ সন্ধ্যায়
কিংবা বৃষ্টি রাতে একলা বারান্দায়
আমাকে পাবে না তুমি শীত সকালে
অথবা বিষণ্ন দুপুরে মন খারাপের কালে
আমাকে বিনেই চুমুক দিবে চায়ের কাপে
আমার কথা মনে করবে গভীর মনস্তাপে

আমাকে পাবে না আর লোক চক্ষুর আড়ালে
অভিসারে চুপিসারে উষ্ণ হাতটি বাড়ালে
কখনোই পাবে না খুঁজে দৃষ্টির সীমানায়
বুঝবে আমাকে ছাড়া তোমাকে কি মানায়
হারিয়ে যাবো তোমার মনের অজান্তে
স্বপ্ন হয়েও ফিরবো না আর দু‘চোখের প্রান্তে

আমাকে পাবে না আর কখনো পথ হারালে
সমস্যা সঙ্কটে কোমল হাতের নাগালে
চলে যাবো নীরবে সরে যাবো দূরে
কোনও এক অচিনপুরে
কেঁদেও পাবে না আর
করবে শুধু হাহাকার//

শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৬

ভালোবাসা বিবর্ণ হওয়ার পরে

আমার জীবন থেকে তোকে মুছে ফেলেছি
ললাট থেকে মুছে দিয়েছি তোর নিঃশ্বাসের চিহ্ন

চিবুক থেকে মুছে দিয়েছি সব বেপরোয়া চুম্বন
নগ্ন বুক থেকে মুছে দিয়েছি কামুক হাতের উষ্ণ ছোঁয়া
শরীর থেকে ধুয়ে ফেলেছি সোঁদা সোঁদা ঘামের গন্ধ
আমার ঠোঁটে এখন আর তোর নোনতা ঠোঁটের স্বাদ লেগে নেই
তুই যে চুলে বিলি কাটতি সেই নষ্ট চুল গুলোও ছেঁটে ফেলেছি
বাসনার রাতে যে স্পর্শ পেলে তুই কেঁপে কেঁপে উঠতি
সেই আগ্রাসী বুনো স্পর্শের পারঙ্গমতাও এখন ভুলে গেছি
সমগ্র অস্তিত্ব থেকে সত্যি তোকে মুছে ফেলেছি
কিন্তু হৃদয়ের গভীরে তুই যে ক‌ষ্টের দাগ রেখে গেলি
বলতো সেটা মুছি কি করে?
                                              

সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬

অহঙ্কার


তোর সঙ্গে আমার ব্যবধান অনেক সেতো আমি বুঝি
তবু তোর কৃষ্ণ যুগল চোখে আমি তারার আলো খুঁজি
যতোই দক্ষ হাতে নির্মাণ করি তুই যাসরে ভেঙ্গে চূরে
নিঃশ্বাসের ব্যবধানে থেকেও থাকিস আলোকবর্ষ দূরে
বিষয়টি যতোটা আশাবাদের তারচে বেশী যে আশঙ্কার
তোর চোখে লেখা প্রেমের ভাষা নাকের ডগায় অহঙ্কার//

শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০১৬

চ‌লে যা‌বো নীর‌বে

তু‌মি আমা‌কে ভা‌লোবা‌সো কিংবা বা‌সো না
তা‌তে কিছু যায় আ‌সে না
কিন্তু কখ‌নো অব‌হেলা ক‌রো না
অব‌হেলা কর‌লে ত‌বে
দূ‌রে নয় শুধু
তোমার জীবন থে‌কেই চ‌লে যা‌বো নীর‌বে//

শনিবার, ২ জানুয়ারি, ২০১৬

টিস্যু পেপার

আজকাল আর কোন কিছু মনে রাখি না
দিন শেষে সব ভুলে যাই
ভুলে যাই সব রাগ অভিমান অবহেলা

আজকাল কাউকে আমি হৃদয়ে রাখি না
হৃদয়ের প্রকোষ্ঠ গুলো খালি
চাই না যে হৃদয় নিয়ে কেউ করুক খেলা

আজকাল পকেটে আমি রুমাল রাখি না
রাখি টিস্যু পেপার
প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলি//

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

মৌন সর্বনাশ//

                                            তুমি আমাকে ভেঙেচুরে নষ্ট কর
কিংবা অযত্নে ফেলে রেখে কর বিনাশ
যেন আমি পড়ে ফেলা কোন কবিতার বই
কিংবা এক নিঃশ্বাসে শেষ করা কোন উপন্যাস
তুমি যতোই আমাকে পরিত্যাগ করো
আমি তোমার ভিতর করবো বাস
নিদান কালের সঙ্গী হবো
হবো তোমার সর্বনাশ//
                             
                                                 
                                     
                                     
                             


                                     
                                     
                                     
                                    

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

দুঃখ গুলো বাড়ায় কালো হাত


আমি অনেক দুঃখ পুষি
দুঃখ গুলো নীল
হয়তো তোমার দুঃখের সঙ্গে আছে কোথাও মিল
কিংবা গড়মিল
দুঃখ গুলো অস্থিতিশীল
কখনো ওরা মেঘ হয়ে যায় কখনো আবার চিল
অশ্রু হয়ে চোখে করে
নোনা জলের মিছিল
দুঃখ গুলো খুব বেপরোয়া লাগামছাড়া দিশেহারা
বুঝা যে মুশকিল
হৃদয়ের শান্ত জলে অকারণে
হঠাৎ মারে ঢিল
দুঃখ গুলো হরেক রকম
হরেক রকম জাত
অকারণে বুকের ভিতর ঘটায় রক্তপাত
চুপিসারে দূরে গিয়েও আবার ফিরে যে অকস্মাৎ
যখন ভুল অধরে ওষ্ঠ রাখার
ভুল চিবুকে মগ্ন হওয়ার রাত
দুঃখ গুলো বাড়ায় কালো হাত
ভুল মানুষকে ভেবে ভেবে রাতের ঘুম যে উৎখাত//

রবিবার, ৩০ আগস্ট, ২০১৫

কস্টের সলতেটা উস্কে দিলাম

কস্টের সলতেটা উস্কে দিলাম
ঘি ঢেলে দিলাম বিরহের অনলে
পুড়ুক ব্যর্থ হৃদয় উড়ুক ছাই
জানি আমি আর তোমাতে নাই
এখন তোমার চিবুক ছোঁয় অন্য কেউ
হৃদয়ের সরোবরে নতুন ঢেউ
তাই আমার সকল অভিমান আর
ভালোবাসা আজ ফিরিয়ে নিলাম//

 

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫

প্রত্যাশা

অতঃপর মন খারাপের কাব্য থেমে যাক
মুছে যাক কষ্টের দাগ আর বিবর্ণ বিষাদ
উবে যাক জল-অভিমান

বরং
দখিনের বারান্দায় একটু সময় থামুক
ধূমায়িত চায়ের কাপে কিছু উষ্ণতা জমুক
প্রসন্ন সকালে হোক একটি রোদেলা কবিতা//

বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

কষ্ট


তুমি যখন কষ্ট পাঠাও মন খারাপের খামে
ভর দুপুরেও বুকের ভিতর নির্জনতা নামে
তোমার কষ্ট রক্ত ঝরায় এই বুকের গভীরে
একা করে দেয় যেন হাজার লোকের ভিড়ে
//

আক্ষেপ


রমণীরা কাছে আসে রমণীরা দূরে যায়
যাওয়ার আগে এই হৃদয়টা খুঁড়ে যায়
অনেক কিছু নিয়ে যায় দিয়ে যায় অল্প
শুধু অলক্ষ্যে তৈরী হয় বিষাদের গল্প//