পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য
কষ্ট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কষ্ট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৭

টান

তুমি আমায় যাদুর মতো টানো

টেনে কেনো কাছে আনো

আমি যে কালান্তরের চিল

বুকের ভিতর কষ্টের মিছিল

অবুঝ মেয়ে তুমি কি তা জানো


তুমি কি জানো...
             

ভিত‌রে ভিত‌রে গেছি আমি ধ্বসে

কিছুই পাবে না আর হৃদয়ে হৃদয় ঘসে

প‌রিপা‌টি আমি  এখন দুমড়ে মুচড়ে আছি 

জীবন নৌকার হাল ভে‌ঙ্গে‌ছে হা‌রি‌য়ে গে‌ছে কা‌ছি
                 
কেউ জা‌নে না কেউ বো‌ঝে না                         

দুঃখ তাপে এই হৃদয় কতোটা ঝলসানো


তুমি আমায় য‌তোই কা‌ছে টানো

অগোছা‌লো জীবন এখন হ‌্যাঙ্গা‌রে আঁটকা‌নো//




স্নানঘর

 

স্নানের ঘরে জলের শব্দ কে করে গো স্নান

জলের সঙ্গে গড়িয়ে যায় কার যে অভিমান

 

বুকের ভিতর কে পুষে গো দুঃখের হিমাচল

অঙ্গ ধোয়া জলের সঙ্গে মিশায় চোখের জল

 

স্নানের ঘরে জলের শব্দ কে করে গো স্নান

নোনা জলে কে লিখে হায় কষ্টের উপখ্যান?//


বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

প্রস্থান

তুমি চলে যাবার পরে

চাঁদ আর আসেনি আমার ঘরে

আসেনি ভোরের বাতাস

দেখিনি খোলা আকাশ

বিছানা ভিজেনি বৃষ্টির ছাঁটে

রোদ এসে ঘুমায়নি আর খাটে

 

তুমি যাবার পর

                                                      বন্ধই আছে শূন্য ঘর

                                                      ফুলদানিতে শুকিয়ে গেছে ফুল

                                                      এলোমেলো হয়ে আছে নষ্ট চুল

                                                      কেউ এসে নাড়েনিতো কড়া

                                                      অলক্ষ্যে ঘরে ঢুকে পড়েনিতো ধরা

 

                                                      তোমার প্রস্থান

                                                      আমার মৌন অভিমান

                                                      শুধু হৃদয় ভেঙ্গে হলো খান খান//

সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

আমার দ্বিতীয় প্রেমিকা

আমি নির্ঘুম রাত্রি জাগি
রাত্রির সঙ্গে আমার অনুরাগ
রাত্রি তো আমার সকল দুঃখ জানে
চোখের নীচে জমেছে তাই কালশিটে দাগ
রাত্রির মাঝে পচন পতন রাত্রির ভিতর ক্ষয়
রাত্রির বুকে লুকিয়ে রাখি নীরব পরাজয়
রাত্রি সে আমার গোপন মানস প্রিয়া
রাত্রি আমার কষ্টের বিষাদ সিন্ধু
রাত্রির সঙ্গে আমার পরকীয়া
রাত্রি আমার বন্ধু//

শনিবার, ৫ আগস্ট, ২০১৭

স্বপ্নের লাশ


একটি উড়ো চিঠি
কিছু প্রান্তিক ভুল
এক গুচ্ছ অভিমান
অগোছালো নষ্ট চুল
 
বিরহী বর্ষা কাঁদে
জানালার শার্সিতে
বিষণ্ন মুখ এক
হৃদয়ের আরশিতে

নির্ঘুম রাত
হায় ব্ড্ড তিমির
ললাটে শুকিয়ে যায়
বেদনার শিশির

দুঃখ গুলো অক্টোপাশ
করে বুনো উল্লাস
বুকের ভিতর পড়ে থাকে
স্বপ্নের লাশ//

 

মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

সুখের গন্ধ


যখন আমার পাশে কেউ ছিল না
সঙ্গে ছিল শুধু কষ্ট আর বেদনা
তুমিও তখন লুকিয়ে ছিলে আড়ালে
এখন আমার ফিরেছে সময়
জীবন হয়েছে কাব্যময়
ফাগুনের বাতাসে সুখের গন্ধ পেয়ে
তুমিও আবার সামনে এসে দাঁড়ালে
এখন আমার কি এসে যায়
পথের বাঁকে তোমাকে হারালে//

শুক্রবার, ৩০ জুন, ২০১৭

ইচ্ছে করে আবার প্রেমে পড়ি

জীবনের সেই অগোচরের ভুলটায়
আনমনে বেদনারা পৃষ্ঠা উল্টায়
ইচ্ছে করে সেই ভুল আবার করি
আবার তোমার হাত ধরে প্রেমে পড়ি//

শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

ভুল দুপুরের বৃষ্টি

মেয়ে তুমি খুব গোপনে
দৃষ্টি দিয়ে আঁচড় কাটো মনে

ভুল দুপুরের বৃষ্টি হয়ে
ভাসাও আমায় হঠাৎ প্লাবনে

কখনো তুমি জলের নদী হও
কখনো বা ক্ষুব্ধ সমুদ্দুর

যেন আমার
তুমি নও
কাছে থেকেও থাকো বহুদূর

তোমার এক চোখে অগ্নিবাণ
অপর চোখে আহ্বান

কখনো জ্বলে পুড়ে মরি
কখনো ভেঙ্গেচুরে খান খান
//
 

বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

শাদা মেঘের খাম


তোমার কাছে পাঠিয়ে দিলাম শাদা মেঘের খাম
খামের গায়ে লিখে দিলাম কষ্টের শিরোনাম
জলের রঙে অভিমানের নকশা দিলাম এঁকে
দেখো বৃষ্টি হয়ে সেই চিঠি পড়বে আকাশ থেকে//

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

বিষণ্ন রাত যেন কষ্টের ধারাপাত

যৌবন হেঁটে চলে যায় সময়ের হাত ধরে
শেষ বিকেলে ফিকে হয়ে যায় নিবিড় প্রেম
শ্যাওলা জমে জমে ময়লা হয় হৃদয়ের দেয়াল
প্রিয় প্রেমিকার মায়াবী হাসিও একঘেয়ে মনে হয়
শেষ পর্যন্ত জেগে থাকে শুধু তারা জ্বলা বিষণ্ন রাত

মনে হয় যেন কেহ নাই সবই ফাঁকি সবই মরীচিকা//




বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

বিষাদ জমে ছাইদানিতে

ঘাসের ডগায় রোদের ঝিলিক
কুলায় বসে ডাকছে শালিক
সাত সকালের আনমনা মেঘ
বাড়িয়ে দিলো মনের আবেগ

ছেড়ে দিলেম নাটাই সুঁতো
উড়রে মন তুই ইচ্ছেমতো
বৈরী হাওয়ার কারুকাজে
হারিয়ে যা তুই মেঘের ভাঁজে

চোখের ভিতর রোদের ঝলক
পড়েনা আর ইচ্ছের পলক
মেঘ রোদ্দুরের হাতছানিতে
বিষাদ জমে ছাইদানিতে

পুরোন প্রেমের পুরোন ক্ষত
দুঃখ গুলো ভীষণ অসংযত
বাউন্ডুলে মন বিরহ কাতর
বুকের ভিতর কষ্ট পাথর

তবুও যে আশায় বাঁধে ঘর
বুকের ভিতর অচিন কারিগর
স্বপ্ন দেখি গহীন নিদের রাতে
প্রিয়া এসে হাত রেখেছে হাতে//



বুধবার, ২ মার্চ, ২০১৬

হন্তারক


তোর কাছে আসার জন্যই আমি দূরে সরে যাই
তাই বিদায় চুম্বনকে ভাবিস না তুই শেষ স্মারক
তোর দেয়া ফুলগুলো যদি ভুল করে ফেলে যাই
ভাবিস না আমাকে তুই তোর প্রেমের হন্তারক

যতো দূরেই যাই আমি থাকবো তোরই পাশে
আমাকে খুঁজে পাবি মধ্যরাতের দমকা হাওয়ায়
মনখারাপের সন্ধ্যায় শ্রাবণ বৃষ্টির আসা যাওয়ায়
কিংবা ভর দুপুরে কাজের ফাঁকে হঠাৎ দীর্ঘশ্বাসে//

শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০১৬

চ‌লে যা‌বো নীর‌বে

তু‌মি আমা‌কে ভা‌লোবা‌সো কিংবা বা‌সো না
তা‌তে কিছু যায় আ‌সে না
কিন্তু কখ‌নো অব‌হেলা ক‌রো না
অব‌হেলা কর‌লে ত‌বে
দূ‌রে নয় শুধু
তোমার জীবন থে‌কেই চ‌লে যা‌বো নীর‌বে//

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

মৌন সর্বনাশ//

                                            তুমি আমাকে ভেঙেচুরে নষ্ট কর
কিংবা অযত্নে ফেলে রেখে কর বিনাশ
যেন আমি পড়ে ফেলা কোন কবিতার বই
কিংবা এক নিঃশ্বাসে শেষ করা কোন উপন্যাস
তুমি যতোই আমাকে পরিত্যাগ করো
আমি তোমার ভিতর করবো বাস
নিদান কালের সঙ্গী হবো
হবো তোমার সর্বনাশ//
                             
                                                 
                                     
                                     
                             


                                     
                                     
                                     
                                    

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

অসমাপ্ত প্রেম


আমার জীবনে তোমার ভূমিকা খুবই অল্প
তুমি উপন্যাস হতে পারতে কিন্তু হলে ছোট গল্প
কবিতাও হতে পারতে কিন্তু হলে বিষাদগাথা
কষ্টের সূতায় বুনলে বুকে সুনিপুন নকশী কাঁথা
সামলে রাখতাম হৃদয় যদি আগে জানতেম
আমার দরজায় রেখে যাবে তুমি অসমাপ্ত প্রেম//

শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

মায়া দৃষ্টি


মেঘ পরীরা ডাকে আমায়
বৃষ্টি দিবে বলে
তোমার কাছে পড়ে আছি
দৃষ্টি দিবে বলে
তোমার একটু মায়া দৃষ্টি
বুকের ভিতর করবে সৃষ্টি
একটি জলাশয়
আমার দিকে তাকাও যদি
কৃপা তোমার হয়//

শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

বিভ্রম

আমার গল্প বলা শেষ
তোর মায়া চোখে দেখি জলের বিভ্রম
পড়ি পড়ি করছে এক ফোটা নোনা কষ্ট
আমি করতল পেতে দিলাম। তোর কষ্ট টুকু আমার হোক
কতোটুকু কষ্ট জমে এক ফোঁটা চোখের জল হয়, আমি জানতে চাই
জানতে চাই আমার দুঃখে কেন তোর চোখ কাঁদে 

আমার মন খারাপের গল্প শুনে কেন তোর মন পোড়ে
জানতে চাই, ঝরাপাতা উড়ে যায় কোন অভিমানে
দূর আকাশে শাদা মেঘ উড়ে যায়, যায় কোন খানে 
তুই আমার কাছে ছুঁটে আসিস বল কিসের টানে?

রবিবার, ৩০ আগস্ট, ২০১৫

কস্টের সলতেটা উস্কে দিলাম

কস্টের সলতেটা উস্কে দিলাম
ঘি ঢেলে দিলাম বিরহের অনলে
পুড়ুক ব্যর্থ হৃদয় উড়ুক ছাই
জানি আমি আর তোমাতে নাই
এখন তোমার চিবুক ছোঁয় অন্য কেউ
হৃদয়ের সরোবরে নতুন ঢেউ
তাই আমার সকল অভিমান আর
ভালোবাসা আজ ফিরিয়ে নিলাম//

 

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

শরতের দু্ষ্টু বাতাস


আমি সারারাত শুধু তোমাকে ভেবেছি
তোমাকেই করেছি পাঠ
অতপর আমাকে ভিজিয়ে দিয়ে গেল
শেষ রাতের বৃষ্টির ছাঁট


নির্ঘুম রাতে জেগে তারাদের সাথে
দিগন্তে দেখেছি ভোরের আভাস
আমাকে গোপনে এসে ছুঁয়ে দিয়েছিল
শরতের দু্ষ্টু বাতাস//

দীর্ঘশ্বাস


ঝুম বৃষ্টির পরে তোমার হঠাৎ চলে যাওয়া
আমার জন্য রেখে গেলে বৃষ্টি ভেজা হিমেল হাওয়া
চোখের তারায় নাই’বা রইলাম
তোমার মনের ভিতর করবো বাস
তোমার জন্য রেখে যাবো এক জনমের দীর্ঘশ্বাস//