পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য
অশ্রু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অশ্রু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

প্রস্থান

তুমি চলে যাবার পরে

চাঁদ আর আসেনি আমার ঘরে

আসেনি ভোরের বাতাস

দেখিনি খোলা আকাশ

বিছানা ভিজেনি বৃষ্টির ছাঁটে

রোদ এসে ঘুমায়নি আর খাটে

 

তুমি যাবার পর

                                                      বন্ধই আছে শূন্য ঘর

                                                      ফুলদানিতে শুকিয়ে গেছে ফুল

                                                      এলোমেলো হয়ে আছে নষ্ট চুল

                                                      কেউ এসে নাড়েনিতো কড়া

                                                      অলক্ষ্যে ঘরে ঢুকে পড়েনিতো ধরা

 

                                                      তোমার প্রস্থান

                                                      আমার মৌন অভিমান

                                                      শুধু হৃদয় ভেঙ্গে হলো খান খান//

শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

বিভ্রম

আমার গল্প বলা শেষ
তোর মায়া চোখে দেখি জলের বিভ্রম
পড়ি পড়ি করছে এক ফোটা নোনা কষ্ট
আমি করতল পেতে দিলাম। তোর কষ্ট টুকু আমার হোক
কতোটুকু কষ্ট জমে এক ফোঁটা চোখের জল হয়, আমি জানতে চাই
জানতে চাই আমার দুঃখে কেন তোর চোখ কাঁদে 

আমার মন খারাপের গল্প শুনে কেন তোর মন পোড়ে
জানতে চাই, ঝরাপাতা উড়ে যায় কোন অভিমানে
দূর আকাশে শাদা মেঘ উড়ে যায়, যায় কোন খানে 
তুই আমার কাছে ছুঁটে আসিস বল কিসের টানে?

শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫

কষ্ট রাখার ছাইদানী



জানিনা কোন পাপে
এই হৃদয়ে ছোবল মারে
কষ্টধর এক সাপে
হৃদয় পুড়ে হলো ছাই
এই মুহূর্তে কোথায় পাই
কষ্ট রাখার ছাইদানী
কিংবা বিষ নামানোর বাইদানী//

অজানা কোন দুঃখে...


তোমার চোখে জল দেখি
মেঘ দেখি মুখে
নিজের ভিতর পুড়ছো তুমি
অজানা কোন দুঃখে
দুঃখ গুলো আমাকে দাও
লুকিয়ে রাখি বুকে
মিষ্টি আদর মেখে দেই
তোমার চিবুকে//

তুই কি আসবি বৃষ্টি হয়ে...


আমি মেঘকে করেছি জল
কষ্ট পেলে কাঁদবো বলে
ভালোবাসাকে করেছি শিকল
তোকে কাছে পেলে বাঁধবো বলে
তুই কি আসবি বৃষ্টি হয়ে
আমার কষ্ট ধুয়ে দিতে
কিংবা গভীর রাতে মিষ্টি হাতে
একটু ছুঁয়ে দিতে//

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪

তুই কি আমার বন্ধু হবি


তুই কি আমার বন্ধু হবি
আমার কথা মনে করে
সকাল-সন্ধ্যা অধীর হবি
দুষ্টমীতে বেনী ধরে
যদি দেইগো টান
ঠোঁট ফুলিয়ে গাল ফুলিয়ে
করবি অভিমান
যদি কখনো হারিয়ে যাই
পথ চেয়ে কি র’বি
অশ্রু দিয়ে চোখের পাতায়
আঁকবি আমার ছবি?//