পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

মঙ্গলবার, ২ জুন, ২০১৫

চুম্বন অভিলাষ


তোর রক্ত ঠোঁটের প্রান্তে ঝুলে চুম্বন অভিলাষ
আমি বালিহাঁসের ডানায় দেখি রোদের দীর্ঘশ্বাস
আনমনা বিকেল মরে গিয়ে উর্বশী রাত নামুক
কামুক রাতের কাছে এসে দমকা বাতাস থামুক
চন্দ্র রাতে কাক জোছনাতে আসুক মিথ্যে ভোর
তোর বুকেতে নেশা জাগুক চোখে লাগুক ঘোর
যদি রাত-দুপুরে তোর সঙ্গে হয় আমার সর্বনাশ
ঘাসের ডগায় লেখা থাকবে প্রেমের ইতিহাস//

আমি যখন থাকবো না



আমি যখন থাকবো না
জানিনা পৃথিবীর
কি ক্ষতি হবে
কিন্তু তখনও নারীরা যৌবনবতী হবে
রাত্রির জরায়ু ছিঁড়ে
তখনও আসবে সকাল
পশ্চাতে চিহ্ন রেখে চলে যাবে মহাকাল
তখনও পথ হারাবে ভোরের কুয়াশা
বাতাসে ভেসে যাবে ভালোবাসা
হায়, শুধু আমি থাকবো না//

এক রাত্রির পাপ


ভালোবাসতে বাসতে খুব কাছে চলে গেলাম
তোর নিঃশ্বাস টুকু আমার নিঃশ্বাসে টেনে নিলাম
লেপ্টে দিলাম কপালের টিপ মুছে দিলাম কাজল
ছুঁয়ে দিলাম আনাচ-কানাচ সরিয়ে দিলাম আঁচল
অতঃপর তোর প্রেম যমুনায় দিলেম আমি ঝাঁপ
হায় আমলনামায় জমা হলো এক রাত্রির পাপ//

শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫

কষ্ট রাখার ছাইদানী



জানিনা কোন পাপে
এই হৃদয়ে ছোবল মারে
কষ্টধর এক সাপে
হৃদয় পুড়ে হলো ছাই
এই মুহূর্তে কোথায় পাই
কষ্ট রাখার ছাইদানী
কিংবা বিষ নামানোর বাইদানী//

অজানা কোন দুঃখে...


তোমার চোখে জল দেখি
মেঘ দেখি মুখে
নিজের ভিতর পুড়ছো তুমি
অজানা কোন দুঃখে
দুঃখ গুলো আমাকে দাও
লুকিয়ে রাখি বুকে
মিষ্টি আদর মেখে দেই
তোমার চিবুকে//

তুই কি আসবি বৃষ্টি হয়ে...


আমি মেঘকে করেছি জল
কষ্ট পেলে কাঁদবো বলে
ভালোবাসাকে করেছি শিকল
তোকে কাছে পেলে বাঁধবো বলে
তুই কি আসবি বৃষ্টি হয়ে
আমার কষ্ট ধুয়ে দিতে
কিংবা গভীর রাতে মিষ্টি হাতে
একটু ছুঁয়ে দিতে//

শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০১৫

দীর্ঘশ্বাস//


আমি ঝরাপাতায় দুঃখ জমাই দীর্ঘশ্বাসে উড়ে যায়
আমার ’সে’ অবিশ্বাসে আমায় ছেড়ে দূরে যায়
আমি বুঝিনা তার মন বুঝি না তার দেহ
কেন অকারণে সে আমাকে করে সন্দেহ
আমার বুকের ভিতর চিতা জ্বলে হৃদয়খানি পুড়ে যায়
আমার মানুষ অবিশ্বাসে কেন আমায় ছেড়ে দূরে যায়//