পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪

তুমি যখন ওড়ার জন্য খোঁজো নীল আকাশ


                                   
তুমি যখন ওড়ার জন্য খোঁজো নীল আকাশ
আমি তখন পায়ের নীচে খুঁজি শক্ত মাটি
আমার জীবন অগোছালো তোমার পরিপাটি
তবু ইচ্ছে করে তোমার সঙ্গে একই পথে হাঁটি
তুমিই আমার সুখ-দুঃখ নিঃশ্বাসের বাতাস
তুমি যখন ওড়ার জন্য খোঁজো নীল আকাশ
মাটির পৃথিবীতে তখন আমার বসবাস//

সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪

আমার স্বপ্ন বিনাশে তোর চোখে কেন জল নেমে আসে

আমার চোখে বৃষ্টি নামলে
কেন তুই জলে ভিজে যাস
আমার আকাশ রোদেলা হলে
কেন তোর মনে জাগে উচ্ছ্বাস
কথায় কথায় তুই কেন হঠাৎ আনমনা হয়ে যাস
তবে কি মেয়ে তুই মনে মনে আমাকেই শুধু চাস
আমার স্বপ্ন বিনাশে
তোর চোখে কেন জল নেমে আসে
আমার সাফল্যের সুখে
কেন আলো আসে তোর চোখে-মুখে
আমার আনন্দে কেন তুই মিষ্টি করে হাসি
তবে কি মেয়ে তুই মনে মনে আমাকেই  ভালোবাসি?//

রবিবার, ১৮ আগস্ট, ২০১৩

হাত বাড়ালে মানুষ মিলে মনতো মিলে না


হাত বাড়ালে মানুষ মিলে
মনতো মিলে না
তোমার কাছে চেয়েছিলাম
তুমি দিলে না

পা বাড়ালে পথ মিলে
মিলে না দিগন্ত
অনেক খুঁজেও পাইনি
তোমার মনের সীমান্ত

চোখ বাড়ালে আকাশ মিলে                        
স্বপ্ন মিলে না
তোমার কাছে চেয়েছিলাম
তুমি দিলে না

সুখ বাড়ালে দুঃখ মিলে
মিলেনাতো সুখ
অনেক খুঁজেও পাইনি আমি
তোমার মতো মুখ

আশা বাড়ালে হতাশা মিলে
ভালোবাসাতো মিলে না
তোমার কাছে চেয়েছিলাম
তুমি দিলে না

হাত বাড়ালে মানুষ মিলে
মনতো মিলে না
তোমার কাছে চেয়েছিলাম
তুমি দিলে না//

তুমি আমার স্বপ্নটুকু নাও আশা টুকু শুধু থাক


তুমি আমার সুখ গুলো নাও
দৃঃখ গুলো থাক
দুঃখের আগুনে হৃদয় পুড়ে
সোনা হয়ে যাক

তুমি আমার স্বপ্নটুকুও নাও
আশা টুকু শুধু থাক
মিথ্যে আশা্তেই হৃদয় না হয়
স্বস্তি খুঁজে পাক// 



 

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৩

এসো হে শরৎ


চালিয়ে সময়ের রথ
উড়ায়ে মেঘের পরত
পাড়ি দিয়ে মেঠো পথ
এসো হে শরৎ
রোদ
-বৃষ্টি সাথে নিয়ে
কাশফুল হাতে নিয়ে
নাকে পরে শিউলির নথ
এসো হে শরৎ
//

বুধবার, ৭ আগস্ট, ২০১৩

তোমার মনের তীর কি ছুঁয়েছে আমার ভাবনার নদী



বিকেলের সোনা রোদ তোমার মুখে এসে গিয়েছে থেমে
যেন স্বর্গ থেকে ধরণীতে কোন অপ্সরা এসেছে নেমে
সুখের একটি পায়রা যেন উড়ে গেল ঐ দিগন্ত অবধি
সখি তোমার মনের তীর কি ছুঁয়েছে আমার ভাবনার নদী//

হৃদয় ভরে রেখেছি অভিমানের জলে




এক বর্ষার কান্না চোখে ধরে রেখেছি
হৃদয় ভরে রেখেছি অভিমানের জলে
বুক পকেটে কিছু ভালোবাসাও তুলে রেখেছি
সামনের শরতে তুমি আসবে বলে//