পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০১৪

পাপ


ঘাসের পাতায় রোদ জমেছে চক্ষু জুড়ে মেঘ
বক্ষ জুড়ে জল পিপাসা দুরন্ত আবেগ
খেয়ালি রাতে মেয়েলি হাত হঠাৎ জাপটে ধরে
চুড়ি ভাঙার শব্দে আমার দ্বিধা ভেঙে পড়ে
আচম্বিতে আমি যেন জলে দিলেম ঝাঁপ
দ্বিচারিণী হলো মেয়ে আমার হলো পাপ
তোর পদশব্দ পেয়ে আবার হবে ভোর
তোর হাসির নিক্কন শুনে আমার কাটবে ঘোর
আয়রে সখি আয় আমার ঘরে আয়
লজ্জা-সংকোচ রাখিস খুলে আমার দরজায়//

তুই কি বন্ধু হবি আমার দুঃখ রাতের তারা


তুই কি বন্ধু হবি আমার দুঃখ রাতের তারা
আমার ভিতর আমি যখন হচ্ছি দিশেহারা
তুই কি হবি আমার আপন হাজার লোকের ভিড়ে
আমার সঙ্গে বসবি একটু দুঃখ নদীর তীরে

যখন কষ্ট ভরা ব্যথা গুলো আমায় থাকে ঘিরে
ভর দুপুরেও বুকের ভিতর আঁধার নামে ধীরে
মনের ভিতর বাড়ে যখন অবিশ্বাসের চারা
তুই কি তখন হবি আমার দুঃখ রাতের তারা?//

বুধবার, ৫ মার্চ, ২০১৪

তুমি দুঃখ নিওনা মনে তুমি অভিমান রেখো না মনে

এই নীল জোছনার রাতে
আগ্রাসী বেপরোয়া হাতে
তোমায় না হয় একটু ছুঁয়েই দিলাম
ভালোবাসায় উথলে ওঠে
তোমার ঐ ভেজা ঠোঁটে
একটু ভালোবাসা একেঁই দিলাম
তুমি দুঃখ নিওনা মনে
তুমি অভিমান রেখো না মনে//

ইচ্ছে করে তোমাকে একটু গোপনে ছুঁয়ে দি

ইচ্ছে করে তোমাকে একটু গোপনে ছুঁয়ে দি
বৃষ্টি হয়ে চোখের কোনের দুঃখ ধুয়ে দি
ইচ্ছে করে রঙ পেন্সিলে তোমার মন রাঙিয়ে দি
সাত সকালে রোদ্দুর হয়ে ঘুম ভাঙিয়ে দি
ইচ্ছে করে তোমার ঠোঁটে মিষ্টি আদর মাখি
তীব্র শীতে চাদর করে গায়ে জড়িয়ে রাখি
ইচ্ছে করে তোমার চোখে আকাশ মেলে দি
সেই আকাশে মেঘ হয়ে যাই দিগন্ত অবধি
ইচ্ছে করে তোমাকে একটু গোপনে ছুঁয়ে দি
বৃষ্টি হয়ে চোখের কোনের দুঃখ ধুয়ে দি//

তুমি নিজেই গড় নিজেই ভাঙো প্রেমের সংবিধান


তোমার চোখের আকাশ জুড়ে শীতল অভিমান

বুকের ভিতর আমার জন্য এক জনমের টান

দ্বিধার দেয়াল ভেঙে ফেলে একটু যেচে কাছে গেলে

মেঘলা চোখে আবার কর নিস্পৃহতার ভান

তুমি নিজেই গড় নিজেই ভাঙো প্রেমের সংবিধান//

    
 

 

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪

তুমি যখন ওড়ার জন্য খোঁজো নীল আকাশ


                                   
তুমি যখন ওড়ার জন্য খোঁজো নীল আকাশ
আমি তখন পায়ের নীচে খুঁজি শক্ত মাটি
আমার জীবন অগোছালো তোমার পরিপাটি
তবু ইচ্ছে করে তোমার সঙ্গে একই পথে হাঁটি
তুমিই আমার সুখ-দুঃখ নিঃশ্বাসের বাতাস
তুমি যখন ওড়ার জন্য খোঁজো নীল আকাশ
মাটির পৃথিবীতে তখন আমার বসবাস//

সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪

আমার স্বপ্ন বিনাশে তোর চোখে কেন জল নেমে আসে

আমার চোখে বৃষ্টি নামলে
কেন তুই জলে ভিজে যাস
আমার আকাশ রোদেলা হলে
কেন তোর মনে জাগে উচ্ছ্বাস
কথায় কথায় তুই কেন হঠাৎ আনমনা হয়ে যাস
তবে কি মেয়ে তুই মনে মনে আমাকেই শুধু চাস
আমার স্বপ্ন বিনাশে
তোর চোখে কেন জল নেমে আসে
আমার সাফল্যের সুখে
কেন আলো আসে তোর চোখে-মুখে
আমার আনন্দে কেন তুই মিষ্টি করে হাসি
তবে কি মেয়ে তুই মনে মনে আমাকেই  ভালোবাসি?//