পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

শনিবার, ৪ আগস্ট, ২০১২

তোমার নামে কিছু বৃষ্টি পাঠিয়ে দিলাম


আকাশের নীল খামে তোমার নামে
কিছু বৃষ্টি পাঠিয়ে দিলাম
তুমি মন ভিজিয়ে নিও
পার যদি বর্ষা শেষে রোদ হয়ে এসে
আমার দরজায় একটু উঁকি দিও//

তোমাকে দেখার জন্য আমার পিপাসা হয়


তোমাকে ভুলতে চাই
ভুলতে পারি না সহসা
তোমাতে আসক্ত আমি
তুমি একটা নেশা
কি যাদু করেছ আমায়
মন ভাবে শুধু তোমায়
তোমাকে দেখার লাগি

সারাক্ষণ
যেন হয় পিপাসা//

ভালোবাসা মরে গেলে ঘৃণা হয়ে যায়



ভালোবাসা মরে গেলে
ঘৃণা হয়ে যায়
বুকের ভেতর কষ্টের
নদী বয়ে যায়
ভাঙ্গা মন মোমের মত
ক্ষয়ে ক্ষয়ে যায়//

শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

আজ না হয় ভালোবাসার বদলে কিছু ঘৃণা কুড়িয়ে নিলাম



একসময় আমি তোমার অস্তিত্বের অংশ ছিলাম
সময়ের বৈরীতায় এখন চক্ষুশূল হলাম
কতো মেঘ কতো বৃষ্টি কতো চাঁদ কতো পূর্ণিমা
কতো নিঃসঙ্গ রাত তোমাকে দিলাম
আজ না হয় ভালোবাসার বদলে
কিছু ঘৃণা কুড়িয়ে নিলাম//

সোনামুখী সুঁইয়ের প্রান্তে গেঁথে দাও ভালোবাসার সুতো


আমাকে এক ঝলক আলো দাও
এক গ্লাস জোছনা দাও
স্বপ্ন দাও এক মুঠো
সোনামুখী সুঁইয়ের প্রান্তে
গেঁথে দাও রূপোলী সুতো
আমি তোমার সঙ্গে যাবো
পাড়ি দিব অথৈ নদী
হবো না কখনো ভীত
সোনামুখী সুঁইয়ের প্রান্তে
গাঁথো যদি ভালোবাসার সুতো//

চাঁদের সঙ্গে চলুক না হয় আমার অভিসার

হয়তো আমি ভালো নেই
হয়তো আমার মন খারাপ আজ
বুকেতে বিষের বীনা
মুখে তবু মিষ্টি হাসির কারুকাজ


হয়তো আমার পাথর চাপা কান্না
অশ্রু হয়ে ঝরে না
চোখের ভেতর জমাট অভিমান
বৃষ্টি হয়ে পড়ে না

তবু তুমি ভালো থেকো
সুখ-সমুদ্রের ওপার
একলা রাতে চাঁদের সঙ্গে
চলুক না হয় আমার অভিসার//

প্রশ্ন

এখনো কি তোমার ঠোঁটে
হাসির বিদ্যুত খেলে
ঝুল বারান্দায় দাঁড়িয়ে থাকো
পড়ন্ত বিকেলে?

এখনো কি শিউলী কুড়াও
হাঁটো সবুজ ঘাসে
ঝলমলে রোদ গায়ে মেখে
স্বপ্ন উড়াও আকাশে?
                                                   
                                                     এখনো কি নীল শাড়ী আর
                                                     রাঙা টিপে সাজো ,
                                                     রক্ত জবা খোঁপায় তোমার
                                                     শোভা পায় কি আজো?//