পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

সোমবার, ২৬ নভেম্বর, ২০১২

যে পথে ফিরবে তুমি বসে আছি সে পথে

যে পথে ফিরবে তুমি
বসে আছি সে পথে
এক গ্লাস জোছনা আর
এক মুঠো ভালোবাসা হাতে

হয়তো তুমি ফিরবে
হয়তো তুমি ফিরবে না
আমার স্বপ্নতরী হয়তো
কখনো
ই কুলে ভিড়বে না

তবুও তোমার অপেক্ষায়
দিবস
-রজনী কাটে
এক গ্লাস জোছনা আর
এক মুঠো ভালোবাসা হাতে//

ভালোবাসার হাত ধরে হাঁটো তুমি সুখের ছায়াপথে



ভালোবাসার হাত ধরে
হাঁটো তুমি সুখের ছায়াপথে
নোনা জলের নাচন আমার
চোখের সৈকতে//

তুমি আমার কাছে এলেই সময় থেমে যায়


তুমি আমার কাছে এলেই
সময় থেমে যায়
আকাশ থেকে স্বর্গলোকের
সিঁড়ি নেমে যায়
তুমি আমাকে ছুঁয়ে দিলেই
আমি নাই হয়ে যাই
মনে হয় তোমার মাঝে
নিজেকে হারাই//

রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

তুমি আমার না লেখা কবিতা

তুমি আমার না লেখা কবিতা
সব কথার শেষের কথা
তুমি আমার নিঃসঙ্গতার গান
একলা রাতের নীরবতা
তুমি আমার না লেখা কবিতা
কখনো না বলা কথা
বুকের পাঁজরে লুকিয়ে রাখা
গোপন কোন ব্যথা//

শেষ বিকেলে শুরু হোক প্রেমের ধারাপাত


আমার বাড়িয়ে দেয়া হাতে
রাখো তোমার হাত
শেষ বিকেলে শুরু হোক
প্রেমের ধারাপাত//

নাগালে এসো প্রিয়ে তোমার কাছে একটু জুড়াই



তুমি আমার খোলা আকাশ
তোমার নীলে স্বপ্ন উড়াই
নাগালে এসো প্রিয়ে
তোমার কাছে একটু জুড়াই//

আমার বুকে নীল বেদনা উথলে কেন ওঠে


তোমার চোখে ঝলমলে রোদ
স্বপ্ন রঙা ভোর
আমার চোখে শ্রাবণ মেঘ
অমাবস্যার ঘোর
তোমার ঠোঁটে মিষ্টি হাসি
গোলাপ হয়ে ফোটে
আমার বুকে নীল বেদনা
উথলে কেন ওঠে
আমার জন্য একটু না হয়
খোল মনের দোর
তোমার চোখে ঝলমলে রোদ
স্বপ্ন রঙা ভোর
আমার চোখে শ্রাবণ মেঘ
অমাবস্যার ঘোর//