পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

বুধবার, ২ মার্চ, ২০১৬

হন্তারক


তোর কাছে আসার জন্যই আমি দূরে সরে যাই
তাই বিদায় চুম্বনকে ভাবিস না তুই শেষ স্মারক
তোর দেয়া ফুলগুলো যদি ভুল করে ফেলে যাই
ভাবিস না আমাকে তুই তোর প্রেমের হন্তারক

যতো দূরেই যাই আমি থাকবো তোরই পাশে
আমাকে খুঁজে পাবি মধ্যরাতের দমকা হাওয়ায়
মনখারাপের সন্ধ্যায় শ্রাবণ বৃষ্টির আসা যাওয়ায়
কিংবা ভর দুপুরে কাজের ফাঁকে হঠাৎ দীর্ঘশ্বাসে//

শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৬

ভালোবাসা বিবর্ণ হওয়ার পরে

আমার জীবন থেকে তোকে মুছে ফেলেছি
ললাট থেকে মুছে দিয়েছি তোর নিঃশ্বাসের চিহ্ন

চিবুক থেকে মুছে দিয়েছি সব বেপরোয়া চুম্বন
নগ্ন বুক থেকে মুছে দিয়েছি কামুক হাতের উষ্ণ ছোঁয়া
শরীর থেকে ধুয়ে ফেলেছি সোঁদা সোঁদা ঘামের গন্ধ
আমার ঠোঁটে এখন আর তোর নোনতা ঠোঁটের স্বাদ লেগে নেই
তুই যে চুলে বিলি কাটতি সেই নষ্ট চুল গুলোও ছেঁটে ফেলেছি
বাসনার রাতে যে স্পর্শ পেলে তুই কেঁপে কেঁপে উঠতি
সেই আগ্রাসী বুনো স্পর্শের পারঙ্গমতাও এখন ভুলে গেছি
সমগ্র অস্তিত্ব থেকে সত্যি তোকে মুছে ফেলেছি
কিন্তু হৃদয়ের গভীরে তুই যে ক‌ষ্টের দাগ রেখে গেলি
বলতো সেটা মুছি কি করে?
                                              

শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৬

আমি তোমার কে?

বলো আমাকে ছাড়া কি তোমার অভিমান কমে
আমাকে ছাড়া কি তোমার বিকেলের গল্প জমে

আমাকে ছাড়া ইচ্ছে নদীতে উঠে কি নতুন ঢেউ
আমাকে ছাড়া বলোনা তোমার হাতটি ধরে কেউ

আমাকে ছাড়া তোমাকে ভালো বুঝতে পারে কে
জানি সংশয় ভেঙ্গে শেষ পর্যন্ত খুঁজবেই আমাকে//

শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬

প্রেম


জানিনা কবে
নীরবে নীরবে
হয়েছিল প্রেম
আড়ালে আভাসে
হৃদয়ের ক্যানভাসে
স্বপ্ন এঁকেছিলে
রঙ পেনসিলে
যদি
জানতেম!//

সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬

অহঙ্কার


তোর সঙ্গে আমার ব্যবধান অনেক সেতো আমি বুঝি
তবু তোর কৃষ্ণ যুগল চোখে আমি তারার আলো খুঁজি
যতোই দক্ষ হাতে নির্মাণ করি তুই যাসরে ভেঙ্গে চূরে
নিঃশ্বাসের ব্যবধানে থেকেও থাকিস আলোকবর্ষ দূরে
বিষয়টি যতোটা আশাবাদের তারচে বেশী যে আশঙ্কার
তোর চোখে লেখা প্রেমের ভাষা নাকের ডগায় অহঙ্কার//

শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০১৬

চ‌লে যা‌বো নীর‌বে

তু‌মি আমা‌কে ভা‌লোবা‌সো কিংবা বা‌সো না
তা‌তে কিছু যায় আ‌সে না
কিন্তু কখ‌নো অব‌হেলা ক‌রো না
অব‌হেলা কর‌লে ত‌বে
দূ‌রে নয় শুধু
তোমার জীবন থে‌কেই চ‌লে যা‌বো নীর‌বে//

শনিবার, ২ জানুয়ারি, ২০১৬

টিস্যু পেপার

আজকাল আর কোন কিছু মনে রাখি না
দিন শেষে সব ভুলে যাই
ভুলে যাই সব রাগ অভিমান অবহেলা

আজকাল কাউকে আমি হৃদয়ে রাখি না
হৃদয়ের প্রকোষ্ঠ গুলো খালি
চাই না যে হৃদয় নিয়ে কেউ করুক খেলা

আজকাল পকেটে আমি রুমাল রাখি না
রাখি টিস্যু পেপার
প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলি//