পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

আমার আকাশে জ্বলে এক অভিমানী তারা

আমার আকাশে জ্বলে এক
অভিমানী তারা
তার জন্য রাত জেগে
হই দিশে হারা
নিঃসঙ্গ নির্ঘুম
চন্দ্র রাতের শেষে
সেই তারাটি হারিয়ে যায়
যায় নিরুদ্দেশে
বুকের ভিতর বাড়ে
নীল কষ্টের চারা
আমার আকাশে জ্বলে এক
অভিমানী তারা//

শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১২

ও মেঘ দল আমার চোখে পাঠাও কিছু জল

ও মেঘ দল
আমার চোখে পাঠাও কিছু জল
আমি আরেকবার কাঁদি
বৃষ্টিতে ভিজার ছলে

অনাবৃষ্টিতে বহুদিন
ভিজেনিতো চোখের পাতা
বুকের ভেতর চিতা জ্বলে
চোখে কষ্ট গাথা

ও মেঘ দল
আমার চোখে পাঠাও কিছু জল
আমি কষ্ট নিভাই চোখের জলে//

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২

আমি সেদিন প্রেমিক হলাম



তুমি যেদিন শাড়ি পরে নারী হলে
আমি সেদিন প্রেমিক হলাম
ভালোবাসার প্রমোদতরী ভাসিয়ে দিয়ে
অতঃপর নাবিক হলাম//  

আমিও একদিন হারিয়ে যাবো নীল তারাদের সাথী হবো


আমিও একদিন হারিয়ে যাবো
নীল তারাদের সাথী হবো
রাখবে কি আমায় মনে
গোপন কষ্টে ভিজবে কি চোখ
একলা থাকার ক্ষণে//

তোমার জন্য অপেক্ষা করতে করতে একটি বিষিণ্ন বিকেল চলে গেল

তোমার জন্য অপেক্ষা করতে করতে
একটি বিষিণ্ন বিকেল চলে গেল
সোনালী রোদ মন খারাপ করে
বৃক্ষ ছায়ায় লুটিয়ে পড়লো
ফেরারী মেঘ হতাশ হয়ে
দূর দিগন্তে হারিয়ে গেল
শুধু পার্কের বেঞ্চিতে
বসে রইলাম আমি
নিঃসঙ্গ একা//

তোমায় দেখলেই একটি ছোট্ট ইচ্ছে জাগে

তোমায় দেখলেই একটি
ছোট্ট ইচ্ছে জাগে
ভালোবাসার টিপ পরিয়ে দেই
গাঢ় অনুরাগে//

শুক্রবার, ২ নভেম্বর, ২০১২

সত্যি করে বল মেয়ে প্রাপ্য ছিল কিনা



আমার প্রতি তোমার দৃষ্টিপাত
দীর্ঘ খরার পরে যেন হঠাৎ বৃষ্টিপাত
আমার প্রতি তোমার যতো ঘৃণা
সত্যি করে বল মেয়ে প্রাপ্য ছিল কিনা//