পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

আমি যখন ভালোবাসার কথা বলি

আমি যখন ভালোবাসার কথা বলি-

আমার দিকে তখন চাঁদ এগিয়ে আসে
মায়াবী জোসনার রূপালী চাদর হাতে

আকাশ নেমে আসে তার মেঘ মালা নিয়ে
নদী এসে আমার পথ আগলে ধরে
বুকভরা জল আর উর্মি মুখর উচ্ছলতা নিয়ে

দক্ষিণা বাতাস কানে শিষ কেটে যায়
আলোর মিছিল করে জোনাক পোকার দল

আমি যখন ভালোবাসার কথা বলি
নিস্পৃহ হয়ে শুধু তুমি নির্বাক বসে থাক//

ভালোবাসা বাড়িয়ে কি লাভ

ভালোবাসা বাড়িয়ে কি লাভ
তুমিতো চলেই যাবে
রাত্রি শেষের স্বপ্ন ভেবে
দু'দিন পর ভুলে যাবে
আমার আটকে রাখা দুঃখ দুয়ার
অকারণে খুলে যাবে//

ঝরাপাতা গো আমি তোমারই দলে

একদিন উড়ে যাবো ঝড়ো বাতাসে
অনাদরে অবহেলে পড়ে রইবো

মলিন ধূলায়
পথের পাশে
সবাই আমায় ফেলে রেখে যাবে চলে
কিংবা হৃদয় ভাঙ্গা দুঃখ নিয়ে
ভেসে যাবো বৃষ্টি জলে

ঝরাপাতা গো আমি তোমারই দলে
ঝরাপাতা তুমি আমার অনন্ত হাহাকার
হৃদয়ের না বলা কথা
তুমি আমার বুকের গোপন কষ্ট
ছোট ছোট দুঃখ ব্যথা
আমিও একদিন পথ হারাবো
তোমার মতো
উড়ে যাবো লুকোচুরি খেলার ছলে
ঝরাপাতা গো আমি তোমারই দলে//


ভালোবাসা তোমাকে দিলেম ছুটি

ভালোবাসা তোমাকে দিলেম ছুটি
যাও যেখানে খুশী
বুকের ভিতর আমি এখন
নীল বেদনা পুষি//

বধু সজ্জায় তুমি












আলো ঝলমলে মঞ্চে বধু সজ্জায় বড়ই সপ্রতিভ ছিলে তুমি
রাজকন্যার মতো মরাল গ্রীবা উঁচু করে সিংহাসনে বসেছিলে
আমার দিকে দৃষ্টি পড়তেই তোমার চোখ আলো ছড়ালো
সে চোখে ছিল অহংকার আর গর্বের যুগপৎ মিশেল
আর তোমার রক্তিম ঠোঁটে ছিল সাম্রাজ্য বিজয়ের হাসি
কিন্তু মেয়ে তোমাকে ভালোবেসে আমিওতো পরাজিত হইনি
মনে পড়ে কোন এক শীতের রাতে হিম হিম ঠান্ডায়
তোমার শরীরের জমাট উত্তাপে আমি উষ্ণ হয়েছিলাম
তোমার দেয়া চুমুর বৃষ্টিতে ভিজেছিল আমার রুক্ষ শরীর //

এসেছে বসন্ত বেলা

এসেছে বসন্ত বেলা
এসেছে ঝরা পাতার দিন
এসো আজ মন রাঙ্গাই
ভালোবেসে হারিয়ে যাই
তোমার কাছে জমুক না হয়
মিষ্টি কিছু ঋণ//

দেখতে পার হৃদয় খুঁড়ে প্রেমের গভীরতা

ভরদুপুরে চারিদিকে
অটুট নীরবতা
তুমি আছ আমি আছি
নি:শ্বাসেরও কাছা কাছি
দেখতে পার হৃদয় খুঁড়ে
প্রেমের গভীরতা
//