পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য
আমন্ত্রণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আমন্ত্রণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩১ আগস্ট, ২০২০

তুমি আমার হাতটি ধরো

 

তুমি আমার হাতটি ধরো

আমি তোমার হাতটি ধরি

ভুল দুপুরে দুজনে এসো

হঠাৎ প্রেমে পড়ি

 

তুমি হও ইচ্ছের আকাশ

আমি নাটাই ছাড়া ঘুড়ি

তোমার বুকের অসীম নীলে

স্বপ্ন মেলুক কুঁড়ি

 

কিংবা আমি হই প্রমোদ তরী

তুমি আমার বন্দর

অথবা তুমি হও বিষ নাগিনী

আমি লক্ষীন্দর//


রবিবার, ৩০ আগস্ট, ২০২০

তুমি আমার

 

তুমি আমার নির্ঘুম রাত

ঘামে ভেজা আদুরে হাত


তুমি আমার লাজুক সকাল

সদ্য স্নাত টোলপড়া গাল


তুমি আমার রোদেলা শহর

নিশ্চুপ দুপুর দুষ্টু প্রহর


তুমি আমার খুব প্রিয় গান

শেষ বিকেলের অভিমান


তুমি আমার সন্ধ্যাবেলার ফুল

হঠাৎ করা স্বেচ্ছাচারী ভুল//






মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭

গল্প





পথের ধুলোরও গল্প আছে
গল্প আছে ঝরাপাতার
গল্প ছাড়া পাতি হাঁসও
দিঘীর জলে দেয় না সাঁতার

গল্প আছে শিশিরের
গল্প আছে রোদ্দুরের
গল্প আছে গাঙচিলের
শান্ত নীল সমদ্দুরের

আকাশের ঐ তারারও নাকি
অল্প স্বল্প গল্প আছে
গল্প ছাড়া মন কি পুড়ে
অযথা নীল কষ্টের আঁচে

শুধু তোমার আমার গল্প নেই
তাই ভালোবাসার বিকল্প নেই
এসো ভালোবাসা করি রচনা
একটি গল্পের হোক সূচনা//

রবিবার, ২ জুলাই, ২০১৭

কথায় কথায় হোক কবিতা

কথায় কথায় হোক কবিতা
চোখে চোখে হোক গল্প
নির্জনে বসে দুজনে আঁকি
কিছু নিবিড় দৃশ্য কল্প
এসো নিরুদ্দেশে যাই
ভালোবাসায় ভেসে যাই//
 

 

শনিবার, ২৪ জুন, ২০১৭

আমন্ত্রণ


আমার আকাশের সীমানা নেই
উড়তে কোন মানা নেই
রেখেছি আকাশ খুলে
বলাকা হয়ে আসবি কি তুই
আসবি কি পথ ভুলে?


আসবি কি তুই মেঘ হয়ে
ভাসবি কি জলকণা হয়ে
অভিমানটুকু ভাঙ্গিয়ে দিবি
মনটা আমার রাঙ্গিয়ে দিবি
                                                          সুখের আলপনা হয়ে?//