পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য

মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

আমার যতো আশা

দীর্ঘশ্বাসের উত্তাপে পোড়ে
আমার যতো আশা
গরম চোখের জলে ভাসে
বুকের ভালোবাসা //

আমি চাই জলবতী মেঘ

আমি চাই জলবতী মেঘ
পিপাসাতে যে দিবে বৃষ্টি জল
আমি চাই হৃদয়বতী নারী
ভালবাসিতে যে করিবে না ছল//

তোমাকে দেখলেই একটি ছোট্ট ইচ্ছে জাগে

তোমাকে দেখলেই একটি
ছোট্ট ইচ্ছে জাগে
ভালোবাসার টিপ দিয়ে দেই
গাঢ় অনুরাগে//

আমার পথের শেষে দাঁড়িয়ে আছো তুমি

আমার পথের শেষে
দাঁড়িয়ে আছো তুমি
তোমার পরে কিছু নেই
শুধু মরুভূমি//

তুমি আমার মাঝে এসো

তুমি আমার মাঝে এসো
চন্দ্রাবতীর সাজে এসো


পার যদি দিনের শেষে
আমায় একটু ভালোবেসো
//


এসো হে বন্ধু এসো


এসো হে বন্ধু এসো
আমার পাশে একটু বসো
এসো হে বন্ধু এসো
বসন্তের এই মিষ্টি বিকেলে
আমায় একটু ভালোবাসো//


সোমবার, ২ এপ্রিল, ২০১২

একটি তারা হারিয়ে গেলো নিরুদ্দেশে



তুমি এলে
বেদনার বিষন্ন মেঘে ভেসে ভেসে
আমার ঘরে 
এক মুঠো রোদ এলো অবশেষে
তুমি চলে গেলে
যেন জোসনা ছড়ানো চন্দ্র রাতের শেষে
একটি তারা হারিয়ে গেলো নিরুদ্দেশে//